উদ্দীপকের ১ম অংশে বাঙালির স্বাধীনতা অর্জনে কোন ঐতিহাসিক চিত্র ফুটে ওঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম অংশে বাঙালির স্বাধীনতা অর্জনের যে ঐতিহাসিক চিত্র ফুটে উঠেছে তা হলো ৭ মার্চের ভাষণ। কেননা, ছবিতে দৃশ্যমান ঘটনা তথ্য একজন লোকের সামনে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ৭মার্চের ঐতিহাসিক ভাষণের বিষয়টিকেই সম্পর্কিত করে।শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালি জাতির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ এক স্মরণীয় দলিল। ৭ই মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। আর উদ্দীপকে এই ঐতিহাসিক ঘটনাটিই ইঙ্গিত রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকের ১ম অংশে বাঙালির স্বাধীনতা অর্জনে কোন ঐতিহাসিক চিত্র ফুটে …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর