ঘটনা-১ এ মুক্তিযুদ্ধের সময় কাদের ভূমিকা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমকর্মীর ভূমিকা ফুটে উঠেছে।বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। ২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরবর্তীতে এটি প্রবাসী সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত 'জয় বাংলা' পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের তথ্যাবলি মূলত গণমাধ্যম সম্পর্কিত, যা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ মুক্তিযুদ্ধের সময় কাদের ভূমিকা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর