উক্ত ঘটনার পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: অপারেশন সার্চলাইটের পরিণতিতে পূর্ব বাংলা স্বাধীন হয় এবং বিজয় লাভ করে।কালোরাত্রির নৃশংস হত্যাযজ্ঞতে বহু বাঙালি নিহত হন। যার প্রেক্ষিতে স্বাধীনতা ঘোষণা করা হলে জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি, আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণের জন্য উদগ্রীব হয়ে উঠে। যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি জনযুদ্ধে রূপ নেয়। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক-শ্রমিক, ছাত্র, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা এই যুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭০-এর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১০ই এপ্রিল 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এটিই প্রথম বাংলাদেশ সরকার। এ সরকার শপথ গ্রহণ করেন ১৭ই এপ্রিল। এ সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ১১ জন সেক্টর কমান্ডার নিয়োগ দেন। এছাড়া তিনটি বিগ্রেড গঠন করে। অন্যদিকে, আন্তর্জাতিক সহযোগিতা ও গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর সরকার কাজ করতে থাকে। এভাবে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।সুতরাং দেখা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রির আক্রমণের ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উক্ত ঘটনার পরিণতি বিশ্লেষণ কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর