ছকের 'ক' দ্বারা কোন ঐতিহাসিক ঘটনাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকের 'ক' দ্বারা ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের চিত্র প্রতিফলিত হয়েছে। বাঙালির রাজনৈতিক ইতিহাসে ৭ই মার্চের ভাষণ খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকচক্র নানা ষড়যন্ত্র শুরু করে। ইয়াহিয়া খান ১৯৭১ সালের ৩রা মার্চ থেকে জাতীয় পরিষদে অধিবেশন ডেকেও ১লা মার্চ তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধুর আহ্বানে ২রা মার্চ ঢাকা ও ৩রা মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। এ রকম একটি পরিস্থিতিতে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। উদ্দীপকের 'ক' সম্পর্কে বলা হয়েছে, রেসকোর্স ময়দান, ১৯৭১; বাঙালির শোষণ-বঞ্চনার ইতিহাস বর্ণনা; ইউনেস্কো কর্তৃক 'প্রামাণ্য দলিল' হিসেবে স্বীকৃত। এসব তথ্যগুলো স্পষ্টভাবে ১৯৭১ সালের ৭মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ভাষণের চিত্র তুলে ধরে। এ ভাষণে তিনি বাঙালির শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। এ ভাষণে আন্দোলিত হয়ে বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করে। পরবর্তীতে এই ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি লাভ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ছকের 'ক' দ্বারা কোন ঐতিহাসিক ঘটনাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর