উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের মধ্যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বাংলাদেশের জন্য প্রযোজ্য? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশে সমাজতান্ত্রিক এবং 'খ' দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এর মধ্যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটি বাংলাদেশের জন্য প্রযোজ্য। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে।ও উদ্দীপকে 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর 'খ' দেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এর মধ্যে বাংলাদেশে 'খ' দেশের তথা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। কেননা, বাংলাদেশের অর্থব্যবস্থা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বেশ কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত। বর্তমানে দেশের প্রধান প্রধান শিল্প, ব্যবসায় প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি রাষ্ট্রীয় খাতের অন্তর্ভুক্ত। তবে অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ বেসরকারি উদ্যোগের নিয়ন্ত্রণাধীনে চলে যাচ্ছে। এছাড়া দেশের অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি বাজার অর্থনীতি গড়ে তোলা। দেশে উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকে। বেসরকারি খাত ক্রমশ সম্প্রসারিত হওয়ায় উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা আছে। উদ্যোক্তা বা উৎপাদনকারী যেকোনো দ্রব্য যেকোনো পরিমাণ উৎপাদন করতে পারে। এই উৎপাদন কাজ সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকলেও প্রধানত ধনতান্ত্রিক অর্থব্যবস্থাই পরিলক্ষিত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের মধ্যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বাংলাদে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর