'X [গণিত] দেশের অর্থব্যবস্থার ব্যাখ্যা দাও।
উত্তর: 'X [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে ব্যক্তি বা বেসরকারি উদ্যোগকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি সব উৎপাদন প্রক্রিয়া সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো উৎপাদনের উপকরণসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) ব্যক্তি মালিকানাধীন। ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যেকোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ এবং সে অনুযায়ী বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ নেই বললেই চলে। অর্থাৎ এ অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোগ গ্রহণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। উদ্দীপকের 'X [গণিত] দেশের জনগণের বড় অংশ সুবিধাবঞ্চিত থাকে। তাদের আয় কম এবং চাহিদা কম। কারণ তাদের ক্রয়ের সিদ্ধান্ত বাজারের দাম দ্বারা নির্ধারিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার চিত্র ফুটে ওঠে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'X [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
'X দেশের অর্থব্যবস্থার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর