বাংলাদশের অর্থব্যবস্থার সাথে 'Y [গণিত] দেশের অর্থব্যবস্থার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশে প্রচলিত অর্থব্যবস্থা হলো মিশ্র অথ্যব্যবস্থা। এ অর্থব্যবস্থার সাথে 'Y [গণিত] দেশের অর্থব্যবস্থা তথা ইসলামি অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। 'Y [গণিত] দেশের অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান। কেননা এ অর্থব্যবস্থায় ধনীরা তাদের আয়ের নির্দিষ্ট অংশ দরিদ্র জনগণের মধ্যে বণ্টন করে। তাছাড়া এ ব্যবস্থায় উৎপাদনকারীগণ তাদের মুনাফা থেকে আনুপাতিক অংশ পুঁজিপতিদের সরবরাহ করেন। শরীয়াভিত্তিক এ অর্থব্যবস্থার সাথে বাংলাদেশে প্রচলিত মিশ্র অর্থব্যবস্থার কিছু ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে। বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি মালিকানা বিরাজ করে। ইসলামি অর্থব্যবস্থায়ও ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ মানুষ তার ইচ্ছামতো ব্যবহার ও ভোগ করতে পারে। বাংলাদেশের অর্থব্যবস্থার মতো অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর করতে পারে। ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে, যেটি বাংলাদেশেও বিদ্যমান। এছাড়া ইসলামি অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করায় এতে সম্পদের সুষ্ঠু বণ্টন এবং শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়। শ্রমিকরা শোষিত ও বঞ্চিত হয় না। অপরদিকে বাংলাদেশের অর্থব্যবস্থায় আয়ের আংশিক সুষ্ঠু বণ্টন ঘটে। আর অংশবিশেষে শ্রমিক শোষিত ও বঞ্চিত হয়। ফলে আয় বৈষম্য পরিলক্ষিত হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে 'Y [গণিত] দেশে প্রচলিত ইসলামি অর্থব্যবস্থার সাথে বাংলাদেশে প্রচলিত মিশ্র অর্থব্যবস্থার মিল-অমিল উভয়ই রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
বাংলাদশের অর্থব্যবস্থার সাথে 'Y দেশের অর্থব্যবস্থার সম্পর্ক বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর