সুমিদের নিকট সমুদ্রের পানি সম্পদ নয়। কারণ সমুদ্রের পানির মধ্যে সুমিদের সাপেক্ষে সম্পদের গুণাবলি অনুপস্থিত। আমরা সাধারণত অর্থ, জমিজমা, বাড়িঘর, নানারকম প্রয়োজনীয় ও স্থানীয় দ্রব্যসামগ্রী, স্বর্ণ-রৌপ্য প্রভৃতিকে সম্পদ বলে থাকি। তবে প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কোনো দ্রব্য বা সেবা চাহিদার তুলনায় যোগান বা সরবরাহ কম হওয়াই অপ্রাচুর্যতা। উপযোগ ও অপ্রাচুর্যতার সাথে সাথে বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতাও থাকতে হয়। উদ্দীপকে সুমি ও তার পরিবারের ট্রলার যাত্রায় সমুদ্রের পানি সম্পদ না হওয়ার কারণ হলো- ১. সমুদ্রের পানিতে সুমিদের তৃষ্ণা মেটানোর ক্ষমতা নেই অর্থাৎ উপযোগ নেই। ২. সমুদ্রের পানি অসীম এর অপ্রাচুর্যতা নেই। সুতরাং দেখা যাচ্ছে সমুদ্রের পানিতে সম্পদ হওয়ার প্রয়োজনীয় গুণাবলি অনুপস্থিত, তাই সমুদ্রের পানি সুমিদের নিকট সম্পদ নয়।