বণ্টনব্যবস্থা সমাজে কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদিত সম্পদ উৎপাদনের প্রধান চারটি নিয়ামকের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বণ্টন বলে। যেমন: ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে দেওয়া হয় খাজনা, শ্রমিককে দেওয়া হয় মজুরি, মূলধনের মালিককে দেওয়া হয় সুদ এবং সংগঠককে দেওয়া হয় মুনাফা। এসব পারিতোষিক সুষ্ঠু ও যথাযথভাবে বণ্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে ও অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়। আর বণ্টনব্যবস্থা ত্রুটিপূর্ণ ও অসম হলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, জীবনযাত্রার মানে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটতে পারে না। সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে একটি সুষ্ঠু বণ্টনব্যবস্থা উক্ত সমাজ ও অর্থনীতিকে ইতিবাচক প্রভাব বিস্তার করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
বণ্টনব্যবস্থা সমাজে কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর