উদ্দীপকে উল্লিখিত সম্পদ সংরক্ষণে জাতীয়ভাবে আমাদের করণীয় কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সম্পদটি হলো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ সংরক্ষণে জাতীয়ভাবে আমাদের যথাযথ দায়িত্ব পালন করা আবশ্যক।সমুদ্রের পানি, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি অভ্যন্তরভাগের সম্পদ আমাদের সমষ্টিগতভাবে সংরক্ষণ করতে হবে। কারণ রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী। এসব সম্পদ সংরক্ষণে আমাদের করণীয় বিষয়গুলো হলো- ১. জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে, সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ রাখা। জাতীয় সম্পদ কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো। ২. কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতিসাধন না করে সে বিষয়ে সচেতন থাকা। এ ধরনের কোনো অপচেষ্টার বিষয় জানলে বা দেখলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা। ৩. জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধিসাধনের জন্য সচেষ্ট থাকা। ৪. সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয়রোধে সচেতন ও সচেষ্ট থাকা। ৫. সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয়। নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা। ৬. সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব ও কর্তব্য সংস্থার দলিলসমূহে সুস্পষ্টভাবে বিবৃত থাকে। ৭. জাতীয় সম্পদের সংরক্ষণের ব্যাপারে দায়িত্ববোধ জাগ্রত রাখা।মোটকথা উল্লিখিত জাতীয় সম্পদ সংরক্ষণে আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সম্পদ সংরক্ষণে জাতীয়ভাবে আমাদের করণীয় কী? বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর