উদ্দীপকে 'খ' দ্বারা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "খ' দ্বারা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে।বস্তুত ধনতন্ত্রের স্বেচ্ছাচার আর সমাজতন্ত্রের রাষ্ট্রীয় একাধিপত্যের মধ্যে ভারসাম্য স্থাপনের লক্ষ্যেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো এ ব্যবস্থায় সরকারি-বেসরকারি উভয় খাতের পারস্পরিক সহাবস্থান বিদ্যমান। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন, যে অংশে মুনাফা অর্জন উদ্দেশ্য নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ সাধনই এর প্রধান উদ্দেশ্য। এ ব্যবস্থায় জনগণের ক্ষুদ্র একটি অংশ বিনিয়োগকারী বা উদ্যোক্তা হয় এবং বাকি বৃহত্তর অংশই থাকে শ্রমিক বা মজুর। তবে এ খাতে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়। ফলে আয়ের সুষম বণ্টন সম্ভব হয়। যদিও এ খাতের অংশবিশেষেও শ্রমিক শোষণ পরিলক্ষিত হয়, তথাপিও ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একঘেয়ে অর্থব্যবস্থার সাথে তুলনা করলে মিশ্র অর্থব্যবস্থাকে মোটামুটি মানুষের জন্য কল্যাণকরই বলা যায়।উদ্দীপকের ছক-'খ'-তে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা দুই ধরনের মালিকানাই বিদ্যমান তাই বলা যায়, 'খ' দ্বারা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে 'খ' দ্বারা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর