[গণিত] দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। বর্তমান বিশ্বে যে চার ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান আছে তার মধ্যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অন্যতম। এ অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা স্বীকৃত নয়। সম্পদের মালিকানা রাষ্ট্রের। আবার উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং ভোগের ক্ষেত্রে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। রাষ্ট্রই শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ ও পারিশ্রমিক প্রদান করে থাকে। উদ্দীপকেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এ বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। এক্ষেত্রে [গণিত] দেশটিতে প্রত্যেকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পায়, কেউ বঞ্চিত হয় না। এ বিষয়টি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কথাই স্মরণ করিয়ে দেয়, কেননা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো- "প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে।” এ অর্থব্যবস্থায় রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে বলে কেউ বেকার থাকে না। এছাড়া সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের সুযোগ নেই। সুতরাং বলা যায়, উদ্দীপকের [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর