মি. 'ক'-এর দেশের অর্থব্যবস্থা এবং তার ভ্রমণকৃত দেশটির অর্থব্যবস্থার মধ্যে কোনটিতে শ্রমিক শোষণের সুযোগ বেশি? মূল্যায়ন কর।
উত্তর: মি. 'ক'-এর দেশের অর্থব্যবস্থা থেকে তার ভ্রমণকৃত দেশটির অর্থব্যবস্থার মধ্যে শ্রমিক শোষণের সুযোগ বেশি। মি. 'ক'-এর দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক এবং তার ভ্রমণকৃত দেশটিতে। কারণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহাবস্থান মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের সকল মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। এই অর্থব্যবস্থায় শ্রমিককে বঞ্চিত করার কোনো সুযোগ থাকে না। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো- প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থার সম্পত্তিতে ব্যক্তির মালিকানা, সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির স্বাধীনতা ও বেসরকারি খাতের প্রাধান্য থাকে। তাই উৎপাদনকারীদের সকল অর্থনৈতিক কার্যাবলির মুল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন খাতসমূহও কমবেশি মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারা প্রভাবিত থাকে। ফলে মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনকারীরা শ্রমিকের মজুরি যথাসম্ভব কম নির্ধারণ করে থাকে। ফলে শ্রমিক শোষণের সুযোগ থাকে।তাই বলা যায়, মি. ক-এর ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
মি. 'ক'-এর দেশের অর্থব্যবস্থা এবং তার ভ্রমণকৃত দেশটির অর্থব্যবস্থার…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর