'ক' ও 'খ' রাষ্ট্র দুটিতে যে দুটো অর্থব্যবস্থা বিদ্যমান তার মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যাণকর বলে মনে কর?যুক্তিসহ লেখ।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্র দুটিতে যথাক্রমে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। উভয়টির মধ্যে আমি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে অধিকতর জনকল্যাণকর বলে মনে করি।ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা ব্যক্তির। তাই তার উৎপাদনের উদ্যোগ গ্রহণে স্বাধীনতা আছে। ফলে 'বাজারে বহুসংখ্যক উদ্যোক্তার মধ্যে অবাধ প্রতিযোগিতা তৈরি হয়। আবার মুনাফা অর্জনই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য হওয়ায় সমাজে শ্রমিক শোষণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মালিকশ্রেণি অধিক মুনাফা লাভের আশায় শ্রমিকদেরকে কম মজুরি দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। ফলে বৈষম্য তৈরি হয়। আবার ধনতান্ত্রিক সমাজে যাদের পুঁজি আছে তথা ধন আছে, তারা উত্তরোত্তর আরও ধনশীল ও সম্পাদশালী হয়ে উঠে। অন্যদিকে, পুঁজিহীন গরিব শ্রেণি আরও গরিব হতে থাকে, যা সমাজে ব্যাপক বৈষম্য সৃষ্টি করে। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এ সমস্যা দেখা যায় না। এ ব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের ওপর কোনো রকম ব্যক্তিমালিকানা থাকে না। দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ সরকার গ্রহণ করে। এ ব্যবস্থায় প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এ ব্যবস্থায় সকলের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণকে প্রধান্য দেওয়া হয়। ফলে এ ব্যবস্থায় বৈষম্য কম থাকে।তাই 'খ' তথা সমাজতান্ত্রিক ব্যবস্থাই আমার নিকট অধিক জনকল্যাণকর বলে মনে হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
'ক' ও 'খ' রাষ্ট্র দুটিতে যে দুটো অর্থব্যবস্থা বিদ্যমান তার মধ্যে কো…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর