আবদুল্লাহর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: আবদুল্লার দেশে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকে আবদুল্লাহ-এর দেশে ব্যবসায় শুধু হালাল পণ্যের হয়, হারাম পণ্যের হয় না। অর্থব্যবস্থার এ বৈশিষ্ট্য শুধু ইসলামি অর্থব্যবস্থায় দেখা যায়। ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি পবিত্র আল-কুরআন ও হাদিস। এ অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন ও বণ্টনের বিষয়টি বুঝতে হলে আমাদের ইসলামি অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। ইসলামি অর্থব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক বিষয় আলোচনা করে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জন্য প্রয়োজনীয় সবরকম দ্রব্যসামগ্রী, জীবজন্তু, পরিবেশ এবং বস্তুসমূহও সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এসকল বস্তুসামগ্রী ও পরিবেশ-প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিতভাবে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করে এটাই ইসলামের বিধান। তাই ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা। সুতরাং সুস্পষ্টভাবে বলা যায়, আবদুল্লার দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
আবদুল্লাহর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর