“নাওয়ালের দেশের অর্থব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন।”– বিশ্লেষণ কর।
উত্তর: নাওয়ালের দেশের অর্থব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন। কারণ সেটি একটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ।উদ্দীপকের নাওয়াল যেহেতু নিজের ইচ্ছেমতো যেকোনো ব্যবসায় করতে পারবে, তাই তার দেশটি হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দেশ। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যেকোনো দ্রব্য/সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। এ ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারীরা সেসব দ্রব্যই বেশি বিনিয়োগ করে। সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে বিধায়উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বিক্রয় মূল্য বেশি পেতে চেষ্টা করে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেয়। এই উদ্বৃত্তি মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবে সঞ্চিত হয়। এভাবে দেখা যায়, প্রত্যেকটি ক্ষেত্রেই ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফাই মূল লক্ষ্য থাকে।তাই বলতে হয়, নাওয়ালের দেশের অর্থব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“নাওয়ালের দেশের অর্থব্যবস্থার মূল লক্ষ্য মুনাফা অর্জন।”– বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর