[গণিত] অর্থব্যবস্থার কোনটি বাংলাদেশের জন্য অধিকতর প্রযোজ্য? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উদ্দীপকের [গণিত] চিহ্নিত অর্থব্যবস্থাটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং [গণিত] চিহ্নিত অর্থব্যবস্থাটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। বাংলাদেশের ক্ষেত্রে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ব্যবস্থার সমন্বিত রূপ মিশ্র অর্থব্যবস্থা অধিকতর প্রযোজ্য।বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এদেশে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভালো দিকগুলো নিয়ে মিশ্র অর্থব্যবস্থা অধিক উপযুক্ত। সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকা এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। ব্যক্তি উদ্যোগে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে তেমনি সরকারি উদ্যোগে জনসাধারণের অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবার চাহিদাও মিটবে। দ্বিতীয়ত, এ ব্যবস্থায় বাজারে প্রতিযোগিতা যেমন থাকবে তেমন থাকবে নির্দিষ্ট মাত্রায় সরকারি নিয়ন্ত্রণ। তৃতীয়ত, মিশ্র অর্থব্যবস্থায় সম্পত্তির মালিকানা বা মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ইত্যাদিতে মুনাফা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়। চতুর্থত, মিশ্র অর্থনীতিতে বিশেষত্ব জনসাধারণের ব্যবহার্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার ওপর বিধিনিষেধ আরোপিত থাকে। ফলে এসব দ্রব্যের ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন। তবে ভোগকারী অবাধে দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগ করতে পারে। পঞ্চমত, আয় বণ্টনের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রিত শিল্পকারখানায় ন্যায্য মজুরি প্রদান করা হয় বিধায় শ্রমিক শোষণ হয় না।সর্বোপরি তাই বলতে হয় শুধুমাত্র [গণিত] অথবা [গণিত] নয়, বরং মিশ্র অর্থব্যবস্থা বাংলাদেশের জন্য উপযোগী।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
অর্থব্যবস্থার কোনটি বাংলাদেশের জন্য অধিকতর প্রযোজ্য? যুক্তিসহ উত্তর…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর