"খ' দেশেটিতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় মোট জাতীয় উৎপাদন বাড়ে এবং সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়।" তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: 'খ' দেশটিতে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মোট জাতীয় উৎপাদন বাড়ে এবং সম্পদের সুষম বন্টন সম্ভব হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সম্পদের ওপর কোনোরকম ব্যক্তিমালিকানা থাকে না। এ অর্থব্যবস্থায় রাষ্ট্র দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে। এখানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ ও বিনিয়োগের সুযোগ নেই। ফলে ব্যক্তিগত মুনাফা অর্জনেরও সুযোগ নেই। এরূপ অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই, তেমনি ভোগকারীর নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের সুযোগ নেই। তবে এরূপ রাষ্ট্রব্যবস্থায় মোট জাতীয় উৎপাদন বাড়ে এবং সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়। উদ্দীপকের 'খ' দেশের উৎপাদন সংক্রান্ত সব কাজেই সরকারি নির্দেশনা থাকে। এখানে ব্যক্তি উদ্যোগে কোনো শিল্প কারখানা স্থাপন করা যায় না। যদিও মানুষের সর্বোচ্চ কল্যাণ এদেশের মূল লক্ষ্য। এরূপ বর্ণনায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো- 'প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে।' এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না। কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সকলের আয় এক নয়। কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বণ্টন হয়। এ অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য ধনতান্ত্রিক ব্যবস্থার আয় বৈষম্যের চেয়ে কম। সমাজতান্ত্রিক অধূনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সকল অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। তাই সম্পদের অপচয়ও অপেক্ষাকৃত কম। এর ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
"খ' দেশেটিতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় মোট জাতীয় উৎপাদন বাড়ে এবং …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর