উদ্দীপকে 'ক'নং ছকে কোন শ্রেণির অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' নং ছকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের ওপর কোনো রকম ব্যক্তিমালিকানা থাকে না। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমেই রাষ্ট্র উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেয় ও তা পরিচালনা করে। আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা রাষ্ট্রীয় সিদ্ধান্তের অধীন। এ ব্যবস্থায় প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। উদ্দীপক 'ক' ছকে কলকারখানা, অফিস, ভবন প্রভৃতি উৎপাদনের উপকরণ এবং উৎপাদিত দ্রব্য, সব রাষ্ট্রীয় মালিকানাধীন যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাই বলতে হয়, 'ক' ছকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে 'ক'নং ছকে কোন শ্রেণির অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করা হয়ে…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর