উদ্দীপকের 'খ'নং এবং 'গ'নং ছকের মধ্যে কোন অর্থব্যবস্থা বাংলাদেশের মতো দেশে অধিক উপযোগী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ'নং ছকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ইঙ্গিত করা হয়েছে। 'গ'নং ছকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের মত দেশে ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক কোনোটিই এককভাবে অধিক উপযোগী নয়। বরং এ দুই অর্থব্যবস্থার সংমিশ্রণে তৈরি মিশ্র অর্থব্যবস্থা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অধিক উপযোগী।বস্তুত ধনতন্ত্রের স্বেচ্ছাচার আর সমাজতন্ত্রের রাষ্ট্রীয় একাধিপত্যের মধ্যে ভারসাম্য স্থাপনের লক্ষ্যেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো এ ব্যবস্থায় সরকারি-বেসরকারি উভয় খাতের পারস্পরিক সহাবস্থান বিদ্যমান। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন, যে অংশে মুনাফা অর্জন উদ্দেশ্য নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ সাধনই এর প্রধান উদ্দেশ্য। এ ব্যবস্থায় জনগণের ক্ষুদ্র একটি অংশ বিনিয়োগকারী বা উদ্যোক্তা হয় এবং বাকি বৃহত্তর অংশই থাকে শ্রমিক বা মজুর। তবে এ খাতে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়। ফলে আয়ের সুষম বণ্টন সম্ভব হয়। যদিও এ খাতের অংশবিশেষেও শ্রমিক শোষণ পরিলক্ষিত হয়, তথাপিও ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একঘেয়ে অর্থব্যবস্থার সাথে তুলনা করলে মিশ্র অর্থব্যবস্থাকে মোটামুটি মানুষের জন্য কল্যাণকরই বলা যায়।তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অধিক উপযোগী।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকের 'খ'নং এবং 'গ'নং ছকের মধ্যে কোন অর্থব্যবস্থা বাংলাদেশের মত…
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর