দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যবইয়ের কোন অর্থব্যবস্থাকে প্রতিফলিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ আমার পাঠ্যবইয়ের ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে প্রতিফলিত করেছে। ধনতান্ত্রিক অর্থনীতি এমন একটি ব্যবস্থা যেখানে ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগকে প্রাধান্য দেওয়া হয়। এখানে ব্যক্তি তার ইচ্ছামতো পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং ভোগ করতে পারে। অর্থাৎ এখানে উৎপাদক ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা থাকে। উদ্দীপকের কাশেম মিয়া একটি হোটেলের মালিক। তার হোটেলে ১০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকরা ন্যায্য মজুরি না পাওয়ায় হোটেল ছেড়ে চলে যায়। এরূপ বর্ণনায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে ব্যক্তি বা উৎপাদনকারী বিনিয়োগ ও উৎপাদন করে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে। যেসব দ্রব্য উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি, উদ্যোক্তা সেসব দ্রব্য উৎপাদনেই বেশি বিনিয়োগ করে। সম্ভাব্য সর্বাধিক মুনাফা অর্জনের জন্য ব্যক্তি বা বিনিয়োগকারী শ্রমিককে ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার চেষ্টা করে। এ উদ্বৃত্ত মজুরি পুঁজিপতিদের কাছে মুনাফা হিসেবে সঞ্চিত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যবইয়ের কোন অর্থব্যবস্থাকে প্রতিফলিত করেছে? ব্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর