তুমি কি মনে কর জিম এর দেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে শোষণহীন সমাজ গঠন সম্ভব? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জিম এর দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আমি মনে করি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মাধ্যমে শোষণহীন সমাজ গঠন সম্ভব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সব সম্পদ থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন। এক্ষেত্রে সম্পদের ওপর কোনো রকম ব্যক্তিমালিকানা থাকে না। এ ব্যবস্থায় রাষ্ট্রই উৎপাদনের চারটি উপাদানকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র একটি কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কাজের নির্দেশনা দেয় ও তা পরিচালনা করে। এ অর্থনৈতিক ব্যবস্থায় সরকারই দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তগুলো গ্রহণ ও বাস্তবায়ন করে। কোনো দ্রব্য কী পরিমাণে, কখন ও কোন প্রক্রিয়ায় উৎপাদিত হবে এবং এই দ্রব্য কাদের কাছে সরবরাহ করা হবে এ সবই সরকার স্থির করে। এখানে ভোক্তার নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের কোনো সুযোগ নেই। উদ্দীপকের জিম-এর দেশে বেকার লোক নাই বললেই চলে। সেই দেশের সরকার প্রত্যেককে তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ দেয়। প্রত্যেকের উপার্জন এক না হলেও কেউই তার প্রাপ্য থেকে বঞ্চিত হয় না। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চিত্র স্পষ্ট। এরূপ ব্যবস্থায় শোষণহীন সমাজব্যবস্থা নিশ্চিত হয়। কারণ সমাজতান্ত্রিক অর্থ্যব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান এবং অন্যান্য ব্যয় নির্বাহ করে। ফলে শ্রমিককে বঞ্চিত করার কোনো সুযোগ থাকে না। এ অর্থব্যবস্থায় বেকারত্ব থাকে না। কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সবার আয় এক না হলেও কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বণ্টন হয়। এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য মিশ্র অর্থব্যবস্থার চেয়ে অনেক কম। সমাজতান্ত্রিক অর্থনীতিতে জনগণের প্রয়োজন অনুযায়ী উৎপাদন, বণ্টন ও ভোগের কার্যক্রম সম্পন্ন হয়। সব অর্থনৈতিক কার্যক্রম একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় রাষ্ট্র কর্তৃক পরিচালিত হওয়ায় সম্পদের অপচয়ও অপেক্ষাকৃত কম। ফলে মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সম্পদের সুষম বণ্টন সম্ভম্ব হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা শোষণহীন সমাজ নিশ্চিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর জিম এর দেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে শোষ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর