দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সম্পদ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ সমষ্টিগত সম্পদ প্রতিফলিত হয়েছে। দেশের জনগণ সম্মিলিত ভাবে যেসকল সম্পদ ভোগ করে, তাকে সমষ্টিগত সম্পদ বলে। রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন (গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান ইত্যাদি) ও কলকারখানা, সংস্থা ও প্রতিষ্ঠান, অফিস ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সম্পদ, ভূমি ও ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরভাগের সম্পদ (বনাঞ্চল, নদী-নালা, জলাশয়, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি)-এসবই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী। জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সিয়াম পরীক্ষা শেষে কুয়াকাটা বেড়াতে গেল। যাবার পথে তারা পদ্মাসেতু অতিক্রম করে। সেতুটি দেখে সিয়ামের মন আনন্দে ভরে গেল। এখানে বর্ণিত পদ্মাসেতু কিংবা কুয়াকাটা সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। কারণ এগুলো সমাজের সকলে সম্মিলিতভাবে ভোগ করে এবং এগুলোর উপর সকল নাগরিকের সমান অধিকার আছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের সম্পদ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর