উদ্দীপকে উল্লিখিত [গণিত] দেশটিতে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] দেশটিতে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান।যে অর্থব্যবস্থা ইসলামের নিয়মনীতি মেনে পরিচালিত হয় তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। ইসলামি অর্থব্যবস্থা কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয় এবং এর চরম ও চূড়ান্ত উদ্দেশ্য হলো সর্বাধিক মানবকল্যাণ সাধন করা। এতে মানবজীবনের সাথে সম্পর্কিত সামগ্রিক অর্থব্যবস্থার এক সুসংহত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষ আল্লাহ প্রদত্ত বিভিন্ন বস্তু সামগ্রী ও পরিবেশ-প্রকৃতি ব্যবহার করে ইসলামি শরিয়তের আলোকে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করবে এটাই ইসলামের বিধান এবং ইসলামি অর্থব্যবস্থার মূলকথা। এ অর্থব্যবস্থায় ধনতন্ত্রের ন্যায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত হলেও যাকাতভিত্তিক হওয়ায় এতে শ্রেণিবৈষম্য ও শ্রমিক শোষণের স্থান নেই। এছাড়া এ ব্যবস্থার বণ্টন ও ভোগের ক্ষেত্রে হালালকে প্রাধান্য ও হারামকে পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।উদ্দীপকে [গণিত] দেশটির নাগরিকগণ নিজেদের পছন্দমতো দ্রব্য উৎপাদন ও ভোগ করতে পারে। এছাড়া এখানে যাকাত বাধ্যতামূলক, যা ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য।সুতরাং বলা যায়, উদ্দীপকে [গণিত] দেশটিতে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশটিতে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান? ব…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর