উদ্দীপকের 'ক' দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশটিতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো- ব্যক্তি মালিকানা। এক্ষেত্রে-● এ অর্থব্যবস্থায় ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে।● ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারে।● অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্যসামগ্রী উৎপাদিত হয়।● সর্বাধিক মুনাফা অর্জন এ অর্থব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য।● উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিক শোষণ বিদ্যমান থাকে।● উদ্বৃত্ত মজুরি পুঁজিপতি ও উদ্যোক্তার কাছে মুনাফা হিসেবে সঞ্চিত এটা হয় এবং উদ্বৃত্ত ও মুনাফা ব্যক্তি স্ব-ইচ্ছায় ব্যয় করতে পারে।সুতরাং, উদ্দীপকের বাঁধন তার দেশের অর্থব্যবস্থার ব্যক্তিগত উদ্যোগে শিল্পকারখানা স্থাপন করে তা থেকে অর্জিত প্রচুর মুনাফা স্বীয় বিলাসী জীবনযাপনে ব্যয়ে সমর্থ হওয়ায়, তা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকের 'ক' দেশটিতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকের 'ক' দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর