“উদ্দীপকের 'খ' দেশের অর্থব্যবস্থায় পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ নেই।”- মতামত দাও।
উত্তর: না, উদ্দীপকের 'খ' দেশের অর্থব্যবস্থায় পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ নেই।কারণ, উদ্দীপকের 'খ' দেশের অর্থব্যবস্থাটি একটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রমিক শোষণ অনুপস্থিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকে মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্ধারণ করে। ফলে ধনতন্ত্রের মতো এখানে পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না। এখানে শ্রমিককে মজুরি প্রদানের মূলনীতি হলো- 'প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এই ব্যবস্থায় বেকারত্ব থাকে না। কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। এখানে সকলের আয় এক নয়। কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে অর্জিত সম্পদের সুষম বণ্টন হয়।সুতরাং বলা যায়, উদ্দীপকের 'খ' দেশটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার হওয়ায় সেখানে পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ নেই।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“উদ্দীপকের 'খ' দেশের অর্থব্যবস্থায় পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর