দৃশ্যপট-২-এর অর্থব্যবস্থাগুলোর উভয় অর্থব্যবস্থাই কি তোমার দেশে প্রচলিত? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: হ্যাঁ, দৃশ্যপট-২-এর উভয় অর্থব্যবস্থাই আমার দেশে প্রচলিত।উদ্দীপকে জনাব [গণিত] ব্যক্তিগতভাবে কয়েকটি কারখানার মালিক এবং ব্যবসা পরিচালনা করেন। এ থেকে বোঝা যায় যে, তার দেশের অর্থব্যবস্থা হলো ধনতান্ত্রিক। আবার, [গণিত] এর দেশে তিনি সরকারি চাকরি করেন। যেখানে তাকে সরকারের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হয়। এর দ্বারা এটিই প্রতীয়মান হয় যে, [গণিত] এর দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক দেশে উৎপাদনের উপকরণ, উৎপাদন ব্যবস্থা বণ্টন ও ভোগ পুরাপুরি ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণসমূহ, বণ্টন ও ভোগ সরকারি কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত। আর ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মিশ্রিত অর্থব্যবস্থাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। উদ্দীপকের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গে বলা যায় যে, এদেশে উভয় খাতের সহাবস্থান রয়েছে। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত আছে। আমাদের দেশে স্বাধীনতার পর দক্ষ মানবসম্পদের অভাব, বিধ্বস্ত অবকাঠামোর সংকট মোকাবিলায় বড় শিল্পকারখানা, আর্থিক প্রতিষ্ঠান, বড় ব্যাংক, বিমা কোম্পানি ইত্যাদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়। আবার বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগকে সম্প্রসারণ করার জন্য কিছু কিছু খাত বেসরকারি নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছে। বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পায়। দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ায় দাম নির্ধারিত হচ্ছে। তথাপি দেশের উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে। ফলে উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা ক্রমশ বাড়ছে। তাই বেশিরভাগ উৎপাদন কার্য সর্বাধিক মুনাফা অর্জনের জন্য পরিচালিত হচ্ছে।স্পষ্টত বাংলাদেশের অর্থনীতিতে জনাব [গণিত] ও [গণিত] উভয়ের দেশের বৈশিষ্ট্য বিদ্যমান। আর এরূপ অর্থনীতি মিশ্র অর্থনীতি হিসেবে পরিচিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যপট-২-এর অর্থব্যবস্থাগুলোর উভয় অর্থব্যবস্থাই কি তোমার দেশে প্রচ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর