উদ্দীপকের বাড়িটি কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বাড়িটি ব্যক্তিগত সম্পদ।সম্পদকে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক- এ পাঁচ শ্রেণিতে বিন্যস্ত করা যায়। ব্যক্তিগত মালিকানাধীন জায়গা জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থসম্পদ ও গাড়ি ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে। তাই এগুলো ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব [গণিত] বিঘা জমি কিনে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। অর্থাৎ জনাব [গণিত] -এর সম্পদটি ব্যক্তিগত সম্পদের আওতাভুক্ত। কারণ বাড়ি, জমি ইত্যাদি এসব ব্যক্তিগত মালিকানাধীন। অতএব, উদ্দীপকের বাড়িটি ব্যক্তিগত সম্পদের আওতাভুক্ত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকের বাড়িটি কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর