ঘটনা-১ দ্বারা কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ দ্বারা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিফলন ঘটেছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি বা বেসরকারি উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। ব্যক্তি তার ইচ্ছামতো পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং ভোগ করে। অর্থাৎ এখানে উৎপাদক ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে ব্যক্তি বা উৎপাদনকারী বিনিয়োগ ও উৎপাদন করে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে। সম্ভাব্য সর্বাধিক মুনাফা অর্জনের জন্য ব্যক্তি বা বিনিয়োগকারী শ্রমিককে ন্যায্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়ার চেষ্টা করে। ফলে শ্রমিকরা শোষিত হয় এবং সম্পদ ও আয় বণ্টনে অসমতা দেখা যায়। উদ্দীপকের জনাব R একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণসমূহের জন্য তিনি নায্যমূল্য পরিশোধ করেন না। এরূপ বৈশিষ্ট্যগুলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে তুলে ধরে। কেননা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যেমনটি উদ্দীপকে দেখা যায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ দ্বারা কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর