ঘটনা-২ দ্বারা যে অর্থনৈতিক ব্যবস্থাার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে তার মিল আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘটনা-২ এর অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে উদ্দীপকের এ দেশটি অর্থনৈতিক ব্যবস্থার মিল রয়েছে। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থা গড়ে ওঠে। এ ব্যবস্থায় যেমন দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণাধীন থাকে।উদ্দীপকের ঘটনা-২ এর জনাব 'Q [গণিত] একটি দোকানের মালিক। তার দোকানে চালের কেজি ৫০ টাকা। পাশাপাশি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ন্যায্য মূল্যের দোকানে একই চাল কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এরূপ চিত্রে মিশ্র অর্থব্যবস্থার রূপ প্রকাশ পেয়েছে। আমরা জানি বাংলাদেশেও মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। কেননা, বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্যসহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে উঠেছে। এখানে ব্যক্তি মালিকানা ও উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সরকারি মালিকানায় উদ্যোগ নিয়ন্ত্রণ বজায় থাকে। মিশ্র অর্থনীতিতে ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন সে অংশের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সামাজিক কল্যাণ। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, ঘটনা-২ এবং বাংলাদেশ উভয় ক্ষেত্রেই মিশ্র অর্থনীতি উপস্থিত। সুতরাং ঘটনা-২ এর অর্থনৈতিক ব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার মিল রয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-২ দ্বারা যে অর্থনৈতিক ব্যবস্থাার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের অর্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর