অর্থনীতিতে রহিমের কাজকে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতিতে রহিমের কাজকে সংগঠন বলে। উৎপাদনের তিনটি উপকরণ যথা- ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বিত করে উৎপাদনকার্য পরিচালনা করাকে সংগঠন বলে। যিনি সংগঠন করেন তাকে সংগঠক বলা হয়। উৎপাদনের ক্ষেত্রে সকল ঝুঁকি বা অনিশ্চয়তা সংগঠন বহন করেন। উদ্দীপকের জনাব রহিম ব্যাংক ঋণ নিয়ে বাজার থেকে বিভিন্ন প্রাকৃতিক কাঠ কেনেন। তিনি সেগুলো এলাকার কিছু লোক নিয়ে বসার টুল, রুটি বানানোর বেলন, চেয়ার ইত্যাদি তৈরি করেন। অতঃপর সেগুলো রং করে বাজারের একটি ভাড়া করা দোকানে নিয়ে বিক্রি করেন। জনাব রহিমের এরূপ কর্মকাণ্ডে সংগঠনের কাজ প্রকাশ পেয়েছে। কারণ জনাব রহিম উৎপাদনের তিনটি উপকরণ ভূমি, শ্রম ও মূলধনকে সমন্বিত করে তা বিক্রির উপযোগী করেছেন। এজন্য তার কাজকে সংগঠন বলা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
অর্থনীতিতে রহিমের কাজকে কী বলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর