তুমি কি মনে কর জনাব রহিমের কাজে উপাদানসমূহের আয় বণ্টন যথাযথ হয়েছে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি জনাব রহিমের কাজে উপাদানসমূহের আয় বণ্টন যথাযথ হয়েছে।মানুষ তার অভাব পূরণের জন্য উৎপাদন করে। উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য মালিককে খাজনা দেওয়া হয়। অনুরূপভাবে শ্রমিককে মজুরি, মূলধনের মালিককে সুদ এবং সংগঠনকে মুনাফা দেওয়া হয়। এইসব পারিতোষিক যেমন- খাজনা, মজুরি, সুদ ও মুনাফা উপাদানসমূহের মধ্যে সুষ্ঠু ও যথাযথভাবে বণ্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে ও অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়।উদ্দীপকের জনাব রহিম তার পণ্য বিক্রির আয় থেকে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, ব্যাংক ঋণ পরিশোধ করেও তার লাভ থাকে। এরূপ অবস্থায় মজুরি হিসেবে তিনি কর্মচারীর বেতন দিয়েছেন। খাজনা হিসেবে দোকানভাড়া পরিশোধ করেছেন। সংগঠন হিসেবে তিনি মুনাফা লাভ করেছেন। এভাবে তিনি উৎপাদনের উপাদানগুলোর মধ্যে খাজনা, সুদ, মজুরি ও মুনাফা যথাযথভাবে বণ্টন করেছেন।আলোচনা শেষে তাই বলা যায়, রহিমের কাজে উৎপাদনের উপাদানসমূহের আয় বণ্টন যথাযথ হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর জনাব রহিমের কাজে উপাদানসমূহের আয় বণ্টন যথাযথ হয়েছে? …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর