দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত হয়েছে। পবিত্র কুরআন সুন্নাহ তথা ইসলামি শরিয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই ইসলামি অর্থনীতি বলে। ইসলামি অর্থনীতিতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। এ ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হয়। এতে সুদের মাধ্যমে সম্পদ অর্জন নিষেধ। শ্রমের মর্যাদা এ ব্যবস্থার অন্যতম শর্ত। উদ্দীপকের দৃশ্য-১ এর গোলাপ 'ক' দেশে বাস করেন। তিনি দুইটি কারখানার মালিক। তিনি শ্রমিকদের ঠিকমতো বেতন প্রদান করেন। তিনি লভ্যাংশ হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ গরীবদের বিতরণ করেন। এরূপ বর্ণনায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। বিশ্বের প্রচলিত অর্থব্যবস্থাগুলোর মধ্যে ইসলামি অর্থব্যবস্থা অন্যতম। ইসলামি অর্থব্যবস্থা সুদ প্রথাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। এই ব্যবস্থায় যাকাত প্রথার ব্যবস্থা রয়েছে। ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় যাকাত প্রথা বিদ্যমান থাকায় সম্পদশালী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ যাকাত প্রদান করতে হয়। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য হ্রাস পায় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর