মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থা উত্তম? যুক্তি দাও।
উত্তর: মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মি. রফিকের দেশের তথা ইসলামিক অর্থব্যবস্থা উত্তম। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও ইসলামি অর্থব্যবস্থার মধ্যে আমি ইসলামি অর্থব্যবস্থাকে ভালো মনে করি। কারণ সমাজতন্ত্রে সম্পদের মালিক ধরা হয় রাষ্ট্রকে। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকার করা হয়। তবে ইসলামি অর্থব্যবস্থায় ধনীদের সম্পদের ওপর গরিবের অধিকার নির্ধারণ করা আছে। যাকাত ব্যবস্থার মাধ্যমে এ নীতির বাস্তবায়ন করা হয়। কিন্তু সমাজতন্ত্রে এমনটি পরিলক্ষিত হয় না। উদ্দীপকের মি. রফিকের একটি মুসলিম দেশে বাস করেন। তিনি কয়েকটি কারখানার মালিক এবং তিনি সরকারের হস্তক্ষেপমুক্ত থেকে ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন। মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ব্যবসায়-বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা ভোগ করে। অপরদিকে রাজ্জাক ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন না। তাকে ব্যবসা পরিচালনায় সরকারের কঠোর নিয়ম-নীতি মেনে চলতে হয় যা মূলত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত নয় এবং ব্যক্তি স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। ইসলামি অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি শরিয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। এ ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো হালাল দ্রব্য ও সেবা উৎপাদন এবং সামাজিক কল্যাণ করা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ম অনুসারে। উৎপাদন ব্যবস্থায় হালাল-হারাম বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা থাকলেও ইসলামি অর্থব্যবস্থায় সুদ হারাম। এখানে সুদের বদলে পুঁজি বিনিয়োগকারী আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করেন। এছাড়া সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে ইসলামি অর্থব্যবস্থায় নিখুঁতভাবে শ্রমিকের পাওনা ন্যায্যতার সাথে যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। আর এসকল কারণেই আমি মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থাকে সবচেয়ে ভালো বলে মনে করি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোন দেশের অর্থ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর