অর্থনৈতিক ব্যবস্থার সাথে তোমার দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার যথেষ্ট পার্থক্য রয়েছে। মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কীভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয়, তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা Economic System-এর ওপর। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। উদ্দীপকের 'খ' দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান এ দুটি অর্থব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। মিশ্র অর্থব্যবস্থা হলো ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। সম্পদের ওপর কোনো রকম ব্যক্তিমালিকানা এবং ভোক্তার স্বাধীনতা অনুপস্থিত থাকে। এ ব্যবস্থায় সরকার দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ এবং বাস্তবায়ন করে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি খাতই বেশি প্রাধান্য পায় বলে উৎপাদনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো প্রতিযোগিতা থাকে না। মিশ্র অর্থনীতিতে আংশিক সুষ্ঠু বণ্টন ঘটে। এমনকি অংশবিশেষে শ্রমিক শোষিত ও বঞ্চিত হয়। ফলে আয় বৈষম্য পরিলক্ষিত হয়। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আয়ের সুষ্ঠু বণ্টন হয় বলে শ্রমিক শোষিত ও বঞ্চিত হয় না। তাই এ ব্যবস্থায় আয় বৈষম্যও দেখা যায় না।অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত মিশ্র ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে নানা ধরনের পার্থক্য লক্ষ করা যায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
অর্থনৈতিক ব্যবস্থার সাথে তোমার দেশের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক …
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর