রানিয়ার দেশে রাষ্ট্রের কোন উপাদানটি নেই? ব্যাখ্যা কর।
উত্তর: রানিয়ার দেশে রাষ্ট্রের উপাদান সার্বভৌমত্বের অস্তিত্ব নেই।রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ঐ বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসংগতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার দুটি দিক-অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। তাই কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। উদ্দীপকে রানিয়ার দেশটিতে বাহ্যিক সার্বভৌমত্বের অনুপস্থিতি লক্ষ করা যায়। ইসরাইলের সৈন্যরা ফিলিস্তিনের ওপর আক্রমণ করে, মানুষ হত্যা করে এবং গ্রেপ্তার করে। যা ফিলিস্তিনের চূড়ান্ত ক্ষমতার অনুপস্থিতিকেই দেখিয়ে দিচ্ছে। তাই বলতে হয়, রানিয়ার দেশে সার্বভৌমত্বের উপস্থিতি নেই।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
রানিয়ার দেশে রাষ্ট্রের কোন উপাদানটি নেই? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর