'A [গণিত] দ্বারা রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] দ্বারা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবিলকে নির্দেশ করা হয়েছে।রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। রাষ্ট্রের মুখ্য কাজের মধ্যে প্রাথমিক কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। দ্বিতীয়ত, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। দেশের প্রতিরক্ষা সুনিশ্চিত করতেও ব্যবস্থা গ্রহণ করাও রাষ্ট্রের মুখ্য কাজ। এ তিনটি কাজের বিষয়ই 'A [গণিত] -তে উল্লেখ রয়েছে। এছাড়াও আরও যে কাজ রয়েছে তা হলো- আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা; আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা; রাষ্ট্রের অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা; রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন প্রভৃতি। সর্বোপরি বলতে হয়, 'A [গণিত] দ্বারা রাষ্ট্রের মুখ্য কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
'A দ্বারা রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর