“রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ওপর 'B [গণিত] দ্বারা নির্দেশিত কার্যাবলি নির্ভরশীল।”-বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের উপর 'B [গণিত] দ্বারা নির্দেশিত এ চ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলি নির্ভরশীল।ছকে 'B [গণিত] -তে উল্লিখিত কার্যাবলি রাষ্ট্রের গৌণ কার্যাবলির অন্তর্ভুক্ত। বর্তমান প্রত্যেকটি রাষ্ট্রই কমবেশি কল্যাণমূলক কাজ সম্পাদন করে থাকে। আধুনিক ব্যবস্থায় প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করে। তাই রাজনৈতিক তাত্ত্বিকরা একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইনশৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যতবেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলি ততবেশি বিস্তৃত। কারণ কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি সম্পাদনের জন্য ব্যাপক অর্থনৈতিক বাজেট থাকা আবশ্যক। নতুবা দৈনন্দিন জীবনে এ কাজ সম্পাদনে ব্যব্যবহৃত হবে, যা রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করবে। তাই রাষ্ট্রের কল্যাণমূলক কাজ সেই দেশে ততই মজবুত ও দৃঢ়, যে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত। রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির ওপর তার কার্যাবলিও আরও পরিকল্পিত ও কার্যকর হয়ে উঠে। সর্বোপরি তাই বলতে হয়, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ওপর ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলি নির্ভরশীল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
“রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ওপর 'B দ্বারা নির্দেশিত কার্যাবলি নি…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর