সুশাসনের জন্য আইনের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে আইনের অনুশাসন মেনে চলা আবশ্যক বিধায় এক্ষেত্রে আইনের প্রয়োজন হয়। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। এটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন না থাকলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সুশাসনের জন্য আইনের প্রয়োজন হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
সুশাসনের জন্য আইনের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর