জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?
উত্তর: জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক থেকেই রাষ্ট্রের উদ্ভব হয়েছে বলে জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয়। রাষ্ট্র গঠনের জন্য প্রথম ও একান্ত অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। মূলত জনসমষ্টিই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাষ্ট্র গঠন করে। এ কারণে জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?
উত্তর