দৃশ্য-২ এ উল্লিখিত কাজ ছাড়াও রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজ করে- তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্য-২ এ উল্লিখিত কাজ ছাড়াও রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজ করে থাকে।রাষ্ট্র প্রথমত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। সাথে সাথে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে। আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করে। অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এছাড়াও রাষ্ট্র আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। এছাড়াও রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলির মধ্যে রয়েছে রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে কাজ করে। যৌতুক ও বর্ণ বা গোত্রপ্রথা দূরীকরণে, বাল্যবিবাহ রোধ এবং জেন্ডার সমতা আনয়নে কার্যক্রম পরিচালনা করে। জনগণের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ প্রক্রিয়া সচল রাখে। অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দেশের অর্থনৈতিক উন্নতি তার শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসার ঘটায়। দেশের অবকাঠামোগত উন্নয়ন, যথা- রাস্তাঘাট, সেতু, সড়ক প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্র কাজ করে। জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি বহুবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। মোটকথা দৃশ্য-২ এর পদক্ষেপগুলো ছাড়াও রাষ্ট্র বহুবিধ কাজ করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্য-২ এ উল্লিখিত কাজ ছাড়াও রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজ করে- তুমি কি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর