জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?
উত্তর: রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। কারণ জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা হতে পারে কয়েক হাজার বা কয়েক কোটি। তাই জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?
উত্তর