হ্যাঁ, রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়।
সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে যে রাষ্ট্র কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হয় সেটিই কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্র জনকল্যাণ ও উন্নয়নে যেসব কাজ করে, সেগুলোই কল্যাণমূলক কাজ। জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের চাহিদা পূরণ এবং বেকার ও বয়স্কদের জন্য ভাতা প্রদান, বাল্যবিবাহ রোধ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমন-রাস্তাঘাট, সেতু নির্মাণ ইত্যাদি রাষ্ট্রের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের ঘটনা-২ এর রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, সেখানে নাগরিকের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য রাষ্ট্র সবধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের স্বাস্থ্যরক্ষা, নারীশিক্ষা, বাল্যবিবাহ রোধ ও জেন্ডার সমতায় ভূমিকা রাখে। রহিমের রাষ্ট্রের এরূপ কার্যাবলির মাঝে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেননা কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা ও অসুস্থদের সেবা প্রদান শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে। রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সমতা বিধান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ।
সুতরাং আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে, রহিমের রাষ্ট্রটি একটি কল্যাণমূলক রাষ্ট্র।