ঘটনা-১ এ [গণিত] রাষ্ট্রের কোন উপাদানটি নেই তার বর্ণনা দাও।
উত্তর: ঘটনা-১ এ [গণিত] রাষ্ট্রের একটি উপাদান অনুপস্থিত। সেটি হলো সার্বভৌমত্ব।উদ্দীপকে [গণিত] রাষ্ট্রে পাঁচলক্ষ বর্গমাইল হলো ভূখণ্ড, পাঁচ কোটি জনসংখ্যা হলো জনসমষ্টি এবং নির্বাচিত কর্তৃপক্ষ হলো সরকার। শুধু সার্বভৌমত্বের কোনো বর্ণনা এখানে নেই। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদেশ হলো আইন। সার্বভৌমের আদেশ বা আইন মানতে সকলেই বাধ্য। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌম ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না।সুতরাং দেখা যাচ্ছে, ঘটনা-১ এ সার্বভৌমত্ব উপাদানটি অনুপস্থিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ রাষ্ট্রের কোন উপাদানটি নেই তার বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর