তুমি কি মনে কর, [গণিত] ব্যক্তির মতো নাগরিকেরাই রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে [গণিত] দ্বারা রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিকের কথা বলা হয়েছে। এরাই মূলত রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে।নাগরিকদের মধ্যে যারা রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে আদায় করে, রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলে তারাই রাষ্ট্রের কল্যাণকামী। আর কেউ রাষ্ট্রের আইন অমান্য করলে, দায়িত্ব ও কর্তব্য অগ্রাহ্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে, রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আবার, যে নাগরিকরা রাষ্ট্রের দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে, তারা যথাসময়ে রাষ্ট্রকে কর বা খাজনা পরিশোধ করে, যা রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের আঞ্জাম দেয়। দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। অধিকন্তু, অনুগত নাগরিকরা তাদের সন্তানদের জন্য রাষ্ট্রকর্তৃক প্রদত্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও টিকা গ্রহণ করেন, যা প্রত্যেক শিশুকে স্বাস্থ্যবান ও যোগ্য করে তোলে। ভবিষ্যতে এরাই দেশের সম্পদে রূপান্তরিত হয়। আবার [গণিত] -এর মতো নাগরিকরাই অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকে। ফলে দেশ সঠিক পথে এগিয়ে যায়।সর্বোপরি তাই বলতে হয়, [গণিত] -এর মতো নাগরিকরাই রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর, ব্যক্তির মতো নাগরিকেরাই রাষ্ট্রের কল্যাণে অবদান রা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর