উদ্দীপকে নবগঠিত সরকার যে বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেন তা রাষ্ট্রের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নবগঠিত সরকার যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে তা রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত।আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্রনামক সংগঠনের সৃষ্টি হয়। জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভক্ষণকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। এছাড়াও জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা; আইন প্রণয়ন আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা; আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের পরিচিতি করা; রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে 'পরিচালনা প্রভৃতি রাষ্ট্রের মুখ্য বা অপরিহার্য কাজ। তাই উদ্দীপকের সর্বাধিক গুরুত্ব দেওয়া বিষয়টি রাষ্ট্রের মুখ্য কাজ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
উদ্দীপকে নবগঠিত সরকার যে বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেন তা রাষ্ট্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর