"উদ্দীপকে উল্লিখিত সরকারের পরবর্তী গুরুত্ব প্রদানকারী বিষয়টি রাষ্ট্রের যে ধরনের কাজের অন্তর্ভুক্ত তা আধুনিক রাষ্ট্র কোনোভাবেই অস্বীকার করতে পারে না"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারের পরবর্তী গুরুত্ব প্রদানকারী বিষয়টি রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত, এবং আধুনিক রাষ্ট্রগুলো কোনোভাবেই এ দায়িত্ব অস্বীকার করতে পারে না। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করে। তাই রাজনৈতিক তত্ত্ববিদরা ঐক্যমত পোষণ করেন যে, রাষ্ট্রের ভূমিকা শুধু আইনশৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যতবেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলি ততবেশি বিস্তৃত। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করে, নারী শিক্ষার ওপর গুরুত্বসহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে ও নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে।মোটকথা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গৌণ বা ঐচ্ছিক কার্যাবলি উপেক্ষার কোনো সুযোগ নেই।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত সরকারের পরবর্তী গুরুত্ব প্রদানকারী বিষয়টি রাষ্ট্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর