বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের গৌণ বা ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত।রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের মধ্যে রয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। যথা- রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ-চলাচল, বিমান, যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা ও রাখা। আবার রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠাও রাষ্ট্রের দায়িত্ব। এছাড়াও আরও যে ঐচ্ছিক কার্যাবলি রয়েছে-জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে ভূমিকা রাখা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন- চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচাল রাখা। শিল্প বা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট; জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা; শ্রমিক ও শ্রমক্ষেত্রের পরিচালনা বা নিয়ন্ত্রণ প্রভৃতি। সুতরাং দেখা যাচ্ছে, বশির সাহেবের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের গৌণ বা ঐচ্ছিক কার্যাবলি মিলে যাচ্ছে। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য, নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতি, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণে ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর