তুমি কি মনে কর, রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেব নাগরিক হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন, তাছাড়াও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের প্রতি আরো কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে।রহিম সাহেব নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান এবং দেশকে খুব ভালোবাসেন। এছাড়াও আরও যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা হলো- প্রথমত, একজন নাগরিককে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকের সততা, একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। তৃতীয়ত, অভিভাবক হিসেবে সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। চতুর্থত, প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্নমত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। কেননা বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। পঞ্চমত, প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।মোটকথা এ বিষয় সুস্পষ্ট হয়েছে যে, রহিম সাহেবের দ্বারা নাগরিকের সকল দায়িত্ব ও কর্তব্য পালনের চিত্র দেখা যায় না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
তুমি কি মনে কর, রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর