দৃশ্যকল্প-১ এর ঘটনা পাঠ্যবইয়ের কোন ধারণার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ঘটনা পাঠ্যবইয়ের রাষ্ট্রের কার্যাবলি পরিপন্থি কাজ।রাষ্ট্রের অনেকগুলো মৌলিক কাজ রয়েছে। তার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। যেমন- বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি। উদ্দীপকে পুলিশ শান্তিশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী আসলামকে গ্রেফতার করে। কিন্তু আসলামের বাবা কর্তৃক প্রভাব খাঁটিয়ে তাকে ছাড়িয়ে আনা রাষ্ট্রের কার্যাবলি পালনে সুস্পষ্ট বাধা এবং পরিপন্থি কাজ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ঘটনা পাঠ্যবইয়ের কোন ধারণার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর